মরু অঞ্চলের প্রতিরোধের উপায়:
১.ভূমিক্ষয় রোধ করা:
মরু প্রান্তীয় এলাকায় মাটি ক্ষয় রোধ করতে ঢালু এলাকায় সমোন্নতিরেখা চাষ, বায়ুরোধক দেয়াল তৈরি করে বায়ুপ্রবাহ আটকানো, গাছপালা ও মুথা জাতীয় তৃণ লাগিয়ে বন বা তৃণভূমির আচ্ছাদন তৈরি করা, বাধ দিয়ে ভূপৃষ্ঠ প্রবাহ আটকানো প্রয়োজন।
২. বালিয়াড়ির প্রসার রোধ করা:
মরু লাগোয়া এলাকায় বালিয়াড়ির অগ্রগমন আটকাতে বালিয়াড়ির ওপর খরা প্রতিরোধ গাছ, গুল্ম ঝোপ, ঘাস লাগানো, চারপাশে শক্ত বেড়া দেওয়া, খনিজ তেলের গাদ ছড়ানো হয়। ভারতের Central arid zone research institute (CAZRI) কৃষি জমির পাশে বায়ুর গতির মুখে আড়াআড়িভাবে উদ্ভিদের প্রাচীর তৈরি করে বায়ুছেদ ঘটিয়ে কৃষিজমিকে বায়ু সঞ্চয় থেকে রক্ষা করছে। সাহারার দক্ষিণ প্রান্তে ৭০০০ কিমি দীর্ঘ এবং ১৫ কিমি গাছের প্রাচীর তৈরি করা হয়েছে।এটি গ্রেট গ্রীন ওয়াল (GGW) নামে পরিচিত।
৩. পশুচারণ ভূমির উন্নতি:
জমির পোষণ ক্ষমতা অনুসারে নির্দিষ্ট সংখ্যক উট, ভেড়া, ছাগল পালন করা প্রয়োজন যাতে পদপিষ্ট হয়ে তৃণ নষ্ট না হয় । রাজস্থানে কিছু পঞ্চায়েত এরূপ নজরদারি চালু করেছে ।
৪.বৈজ্ঞানিক জল সেচ ও কৃষিকাজ:
উপযুক্ত মাত্রায় জলসেচ করতে হবে বা গর্ত খুঁড়ে, চেক ড্যাম তৈরি করে বৃষ্টির জল সংরক্ষণ করতে হবে। খরা প্রতিরোধ শষ্য যেমন মিলেট চাষ করা প্রয়োজন। মাটির আর্দ্রতা ও বৃষ্টিপাত এর ভিত্তিতে চাষাবাদ করতে হবে।
No comments:
Post a Comment