Wednesday, April 29, 2020

ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ

আমাদের জন্মভূমি ভারত হল বহু ভাষাভাষী ও ধর্মাবলম্বী মানুষের দেশ । এর একদিকে যেমন রয়েছে গগনচুম্বী পর্বতমালা অপরদিকে সুনীল জলরাশি ।  আবার কোথাও নদীকেন্দ্রিক বিস্তীর্ণ সমভূমি , রুক্ষ কঠিন মরুভূমি । আবার কোন অঞ্চলে গরমের তাপদাহ কোথাও শীতের প্রকোপ । সুজলা-সুফলা শস্য-শ্যামলা ভারত হল প্রকৃতির বৈচিত্র্যপূর্ণ নীলা নিকেতন ।প্রবাহমান কালবেলায় নানা জাতি, ধর্ম, বর্ণের মানুষের সমাগম ঘটেছে আমাদের জন্মভূমি এই ভারতে। যার মূল সুর বৈচিত্রের মধ্যে ঐক্য। 




 ভারতের ভৌগলিক অবস্থান:
ভারত এশিয়া মহাদেশের দক্ষিণ-পূর্ব অবস্থিত একটি দেশ । নিরক্ষরেখার উত্তরে অর্থাৎ উত্তর গোলার্ধে এবং মূলমধ্যরেখার পূর্বে অর্থাৎ পূর্ব গোলার্ধে অবস্থিত অর্থাৎ ভারত উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। ভারতের মূল ভূখণ্ড দক্ষিনে 8°04' উত্তর অক্ষাংশ (কন্যা কুমারিকা অন্তরীপ) থেকে উত্তরে 37° 06' উত্তর অক্ষাংশ (জম্বু কাশ্মীরের উত্তর সীমা ) পর্যন্ত বিস্তৃত । গ্রেট নিকোবর দ্বীপের দক্ষিণ প্রান্তে ইন্দিরা পয়েন্ট ভারতের দক্ষিণতম স্থলবিন্দু6° 45' উত্তর অক্ষাংশে অবস্থিত । দ্রাঘিমা অনুসারে ভারত পশ্চিমে 68°04' পূর্ব দ্রাঘিমা থেকে পূর্বে 97° 25' পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত। 

ভারতের আয়তন ও বিস্তার:
ভারতের মোট আয়তন বা ক্ষেত্রফল 32 লক্ষ 87 হাজার 263 বর্গকিমি। ভারতের উত্তর-দক্ষিণ সর্বাধিক বিস্তার প্রায় 3214 কিমি এবং পূর্ব-পশ্চিম প্রায় 2933 কিমি। 

ভারতের সীমানা:
ভারতের উত্তর সীমানায় আছে চীন , নেপাল ও ভুটান, পশ্চিম সীমানায় পাকিস্তান ও আরব সাগর, উত্তর-পশ্চিমের সংকীর্ণ সীমানায় আফগানিস্তান, পূর্ব সীমানায় বাংলাদেশ, মায়ানমার ও বঙ্গোপসাগর এবং দক্ষিণ সীমানায় ভারত মহাসাগর এবং সাগর বেষ্টিত শ্রীলংকা ও মালদ্বীপ। ভারতের তিনদিকে সমুদ্র বেষ্টিত হওয়ায় ভারতকে উপদ্বীপ বলা হয় । ভারত পূর্বে বঙ্গোপসাগর , পশ্চিমে আরব সাগর এবং দক্ষিনে ভারত মহাসাগর দ্বারা পরিবেষ্টিত । ভারত পৃথিবী অন্যতম বৃহত্তম উপদ্বীপ। 

ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ
ভারতের অবস্থান ও প্রতিবেশী রাষ্ট্র সমূহ



স্বাধীনতাত্তোর ভারতে রাজ্যগুলির বিন্যাসের সংক্ষিপ্ত ইতিহাস: 
1947 খ্রিস্টাব্দের 15 ই আগস্ট স্বাধীনতা লাভ করে ।1950 খ্রিস্টাব্দে 26 শে জানুয়ারি ভারত স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ।এবং কমনওয়েলথ অফ নেশন এর অন্তর্ভুক্ত হয় । স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতের অন্তর্গত রাজ্যের সংখ্যা ছিল , যথা-  9 টি রাজ্যপাল শাসিত প্রদেশ, 5টি  চিফ কমিশনার শাসিত প্রদেশ এবং 550 টি দেশীয় রাজ্য । 1950 খ্রিস্টাব্দের 26 শে জানুয়ারির পূর্বে ভারতে মোট 28 টি অঙ্গরাজ্যের 1টি রাষ্ট্রক্ষেত্র ছিল। 

                             1953 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে রাজ্য পুনর্গঠন এর উদ্দেশ্যে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হয়। এই কমিশনের সুপারিশ অনুযায়ী প্রধানত ভাষাকে ভিত্তি করে 1956 খ্রিস্টাব্দে 1 নভেম্বর  বিভিন্ন রাজ্যের পুনর্গঠন হয় । এই সময় 14 টি রাজ্যপাল শাসিত রাজ্য6টি কেন্দ্রশাসিত অঞ্চলের সৃষ্টি হয়। এরপর বিভিন্ন  অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলির নানা রূপ পুনর্বিন্যাসের মাধ্যমে 2019 খ্রিস্টাব্দের জুলাই পর্যন্ত ভারতে 29 টি অঙ্গরাজ্য 7টি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। বর্তমানে ভারতে 28 টি অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এর সৃষ্টি হয়েছে। 

ভারতের অঙ্গরাজ্য:
1. অন্ধ্রপ্রদেশ 
2.অরুণাচল প্রদেশ 
3.অসম 
4.বিহার 
5.গোয়া 
6.গুজরাট 
7.হরিয়ানা 
8.হিমাচল প্রদেশ 
9.কর্ণাটক 
10.কেরল
11.মধ্যপ্রদেশ 
12.মহারাষ্ট্র 
13.মনিপুর 
14.মেঘালয় 
15.মিজোরাম 
16.নাগাল্যান্ড 
17.উড়িষ্যা
18.পাঞ্জাব 
19.রাজস্থান 
20.সিকিম 
21.তামিলনাড়ু 
22.ত্রিপুরা 
23.উত্তরপ্রদেশ 
24.পশ্চিমবঙ্গ 
25.ছত্রিশগড় 
26.উত্তরাঞ্চল 
27.উত্তরাখণ্ড 
28.ঝাড়খন্ড 
29.তেলেঙ্গানা 
ভারতের কেন্দ্রশাসিত  অঞ্চল:
1.আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 
2.চন্ডিগড় 
3.দাদরা নগর হাভেলি
4.দমন ও দিউ
5.দিল্লি 
6.লাক্ষাদ্বীপ 
7.পন্ডিচেরি
8.জম্বু কাশ্মীর 
9.লাদাখ

ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ
 ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ



         
 
     


No comments:

Post a Comment

মরু অঞ্চলের প্রতিরোধের উপায়

মরু অঞ্চলের প্রতিরোধের উপায়: ১.ভূমিক্ষয় রোধ করা: মরু প্রান্তীয় এলাকায় মাটি ক্ষয় রোধ করতে ঢালু এলাকায় সমোন্নতিরেখা চাষ, বায়ুরোধক দেয়া...