উপদ্বীপীয় মালভূমি অঞ্চল :
অবস্থান:
উত্তরে গঙ্গা সমভূমি থেকে দক্ষিনে কন্যাকুমারিকা, পূর্বে পূর্বঘাট পর্বত থেকে পশ্চিমে পশ্চিমঘাট পর্বতের মধ্যবর্তী অংশ উপদ্বীপীয় মালভূমির অন্তর্গত। ভারতের বৃহত্তম ভূপ্রাকৃতিক বিভাগ হল এই উপদ্বীপীয় মালভূমি।
ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে এই অঞ্চলটিকে দুটি ভাগে ভাগ করা যায় যথা-
- i.মধ্য ও পূর্ব ভারতের উচ্চভূমি
- ii.দাক্ষিণাত্যের মালভূমি
i.মধ্য ও পূর্ব ভারতের উচ্চভূমি:
ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে মধ্য ও পূর্ব ভারতের উচ্চভূমি কে দুটি ভাগে বিভক্ত করা যায় যথা-
- মধ্য ভারতের উচ্চভূমি
- পূর্ব ভারতের উচ্চভূমি
মধ্য ভারতের উচ্চভূমি:
উত্তর -পশ্চিমে আরাবল্লী পর্বত থেকে দক্ষিনে নর্মদা উপত্যকায় এবং পূর্বে রেওয়া মালভূমি পর্যন্ত মধ্য ভারতের উচ্চভূমি বিস্তারিত। এই অঞ্চলটি দক্ষিন থেকে উত্তর ও উত্তরপূর্ব দিকে ক্রমশ ঢালু হয়ে গেছে।
মধ্য ভারতের উচ্চভূমি অঞ্চলের ভূপ্রাকৃতিক অংশগুলি হল -
- আরাবল্লী পর্বত
- পূর্ব রাজস্থান উচ্চভূমি
- মধ্য ভারতের মালভূমি
- বুন্দেলখন্ড মালভূমি
- মালব মালভূমি
- রেওয়া মালভূমি
- বিন্ধ পর্বত
- নর্মদা উপত্যাকা
আরাবল্লী পর্বত:
ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত আরাবল্লী, এর সর্বোচ্চ শৃঙ্গ গুরুশিখর (1772 মিটার) ।
পূর্ব রাজস্থান উচ্চভূমি:
আরাবল্লীর পূর্বে অবস্থিত এই উচ্চভূমির গড় উচ্চতা 200 থেকে 500 মিটার।
মধ্য ভারত মালভূমি:
এটি অতি প্রাচীন আগ্নেয় ও পরিবর্তিত শিলা দ্বারা গঠিত একটি তরঙ্গায়িত মালভূমি অঞ্চল। চম্বল ও বানস এই অঞ্চলের প্রধান নদী।
বুন্দেলখন্ড মালভূমি:
মধ্যভারত উচ্চভূমির উত্তর পূর্ব অংশে অবস্থিত এই অঞ্চলটি গ্রানাইট ও নিস শিলা দ্বারা গঠিত।
মালব মালভূমি:
রাজস্থান উচ্চভূমি দক্ষিণ-পূর্বে ও বিন্ধ পর্বত এর উত্তরে লাভা গঠিত মালব মালভূমি অবস্থিত।
রেওয়া মালভূমি:
বুন্দেলখন্ড মালভূমি ও শোন নদীর মধ্যে রেওয়া মালভূমি অবস্থিত। লাভা দ্বারা গঠিত মালভূমি পশ্চিম থেকে পূর্বে তিনটি খাড়া ঢাল সিঁড়ির মত নেমে গেছে।
বিন্ধ পর্বত:
মধ্য ভারতের উচ্চভূমি দক্ষিণে প্রায় 1050 কিমি দীর্ঘ এবং 300 মিটার উচ্চতা বিশিষ্ট বিন্ধ পর্বত অবস্থিত।
এ সর্বোচ্চ শৃঙ্গ মানপুর।
নর্মদা উপত্যাকা:
দক্ষিনে সাতপুরা ও উত্তরে বিন্ধ পর্বতের মাঝে সৃষ্ট গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে নর্মদা নদীর প্রবাহের ফলে নর্মদা উপত্যকায় সৃষ্টি হয়েছে।
পূর্ব ভারতের উচ্চভূমি:
শোন নদী অববাহিকার দক্ষিণ-পূর্বে এবং মহাকাল পর্বতের পূর্বে পূর্ব ভারতের উচ্চভূমি অবস্থিত।
এই অঞ্চলের ভূপ্রাকৃতিক অংশগুলি হল-
- ছোটনাগপুর মালভূমি
- বাঘেলখন্ড মালভূমি
- মহানদী অববাহিকা
- দণ্ডকারণ্য ও গড়জাত পাহাড়
ছোটনাগপুর মালভূমি:
রাচি , হাজারীবাগ ও কোডামা মালভূমি নিয়ে ছোটনাগপুর মালভূমি গঠিত। এর গড় উচ্চতা 400 থেকে 1000 মিটার । এই অঞ্চলে হুড্র্য, জোনা , দশম রাজরাপ্পা জলপ্রপাত উল্লেখযোগ্য।
বাঘেলখন্ড মালভূমি:
এই মালভূমি মহাকাল পর্বতের পূর্ব পূর্বে এবং মহানদীর অববাহিকা উত্তরে অবস্থিত। এই অঞ্চলটি পাললিক ও গ্রানাইট শিলা দ্বারা গঠিত।
মহানদী অববাহিকা:
250 থেকে 300 মিটার উচ্চতা বিশিষ্ট মহানদীর অববাহিকা চুনাপাথর ও সিলেট দ্বারা গঠিত।
দণ্ডকারণ্য ও গড়জাত পাহাড়:
মহানদী পূর্বাংশে উড়িষ্যার 400 থেকে 1000 মিটার উচ্চতাবিশিষ্ট বোনাই, সিমলিপাল, কেওনঝড় পাহাড় নিয়ে গঠিত । ছত্রিশগড় সমভূমির দক্ষিণে বাস্তার, কোরাপুট, কালাহান্ডি জেলায় দণ্ডকারণ্য অঞ্চলটি অবস্থিত।
![]() |
মধ্য ও পূর্ব ভারতের উচ্চভূমি |
ii.দাক্ষিণাত্যের মালভূমি:
উত্তরের সাতপুরা মহাকাল পর্বত থেকে দক্ষিনে কন্যাকুমারিকা পর্যন্ত এবং পশ্চিমে পশ্চিমঘাট পর্বতমালা থেকে পূর্বে পূর্বঘাট পর্বতমালা পর্যন্ত বিস্তৃত ত্রিভুজাকার ভূখণ্ড দাক্ষিণাত্য মালভূমি নামে পরিচিত।
দাক্ষিণাত্য মালভূমিকে দুটি ভাগে ভাগ করা যায় । যথা- পার্বত্য ভূমি ও মালভূমি।
পার্বত্য ভূমি উল্লেখযোগ্য পর্বতগুলি হল-
- পশ্চিমঘাট পর্বত
- পূর্বঘাট পর্বত
- নীলগিরি পর্বত
- সাতপুরা পর্বত
পশ্চিমঘাট পর্বত:
এটি একটি স্তুপ পর্বত । আরব সাগরের উপকূল বরাবর প্রায় 1600 কিমি দীর্ঘ। গড় উচ্চতা 900 থেকে 1000 মিটার । আনাইমালাই পর্বত এর আনাইমুদি ( 2695) মিটার সর্বোচ্চ শৃঙ্গ। এটি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ।
পূর্বঘাট পর্বতমালা:
এটি একটি ক্ষয়জাত পর্বত। পশ্চিমঘাট পর্বতের পূর্বে, ভারতের পূর্ব উপকূল বরাবর পূর্বঘাট পর্বতমালা অবস্থিত। এর উচ্চতা 450 থেকে 600 মিটার। আমাকোন্ডা পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ।
নীলগিরি:
পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত দুটি নীলগিরি পর্বতে এসে মিলিত হয়েছে তাই একে পর্বতগ্রন্থি বলে। 1500 থেকে 2000 মিটার গড় উচ্চতা। দোদাবেতা( 2637 মিটার)সর্বোচ্চ শৃঙ্গ।
সাতপুরা পর্বত:
দাক্ষিণাত্য মালভূমির উত্তর প্রান্তে অবস্থিত সাতপুরা হলো একটি স্তুপ পর্বত। এর দৈর্ঘ্য 900 কিমি । উচ্চতা 500 থেকে 600 মিটার। এখানে সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড় (1350 মিটার) ।
মালভূমি অংশের তিনটি ভাগ। সেগুলি হল -
- মহারাষ্ট্র মালভূমি
- কর্ণাটক মালভূমির
- তেলেঙ্গানা মালভূমি
মহারাষ্ট্র মালভূমি:
দাক্ষিণাত্য মালভূমির উত্তর ও উত্তর পশ্চিম অংশ জুড়ে অবস্থিত। মালভূমির সমতল চুরা যুক্ত পর্বত গুলি ধাপে ধাপে দক্ষিণ-পূর্বে নেমে এসেছে একে ডেকান ট্রাপ বলে।
কর্ণাটক মালভূমি:
দাক্ষিণাত্য মালভূমি দক্ষিণ-পশ্চিম অংশ জুড়ে অবস্থিত।
এটি প্রধানত গ্রানাইট ও নিস শিলা দ্বারা গঠিত। এই মালভূমির পশ্চিমের উঁচু-নিচু ঢেউ খেলানো ভূমিকে মালনাদ বলে। পূর্বের অনুচ্চ মৃদু তরঙ্গায়িত ভূমি ভাগকে ময়দান বলে।
তেলেঙ্গানা মালভূমি:
কর্ণাটক মালভূমির পূর্বে তেলেঙ্গানা রাজ্য জুড়ে এই মালভূমি অবস্থিত। প্রধানত নিস শিলা দ্বারা গঠিত । সাতমালা এখানকার প্রধান পাহাড়।



No comments:
Post a Comment